- (ক) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রমিক বলতে কী বুঝায়? উক্ত আইন অনুযায়ী শ্রমিকের শ্রেণিবিভাগ আলোচনা কর।
(খ) শ্রম ও শিল্প আইনের উদ্দেশ্যসমূহ কী? এই আইন বাংলাদেশের শ্রমিকদের কতটুকু স্বার্থ সংরক্ষণ করেছে?
১. (a) What is labour according to Bangladesh Labour Act, 2006 ? Describe the classification of labour according to this Act.
(b) What are the objectives of Labour and Industrial Law? What interests of the labours of Bangladesh are protected by Bangladesh Labour Act, 2006?]
২। কোন ধরনের বিরোধ শিল্প বিরোধ হিসাবে গণ্য হয়? কখন একটি ব্যক্তিগত বিরোধ শিল্প বিরোধ হতে পারে? এরূপ বিরোধ নিষ্পত্তির পদ্ধতি আলোচনা কর। শিল্প বিরোধ তদন্ত ও নিষ্পত্তির জন্য শ্রম আইনে কী কী কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে?
২. [Which types of disputes may be considered as an industrial dispute? When does an individual dispute become an industrial dispute? Discuss the procedure of settlement of such dispute. What authorities have been set up under the labour law for investigation and settlement of an industrial dispute?]
৩। (ক) অসদাচরণ কী? বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী একজন শ্রমিকের কোন কোন কাজ এবং ত্রুটিসমূহ অসদাচরণ হিসাবে গণ্য হবে?
(খ) অসদাচরণের ক্ষেত্রে শ্রম আইনে বর্ণিত শাস্তির পদ্ধতিগুলো আলোচনা কর ।
৩. (a) What is misconduct? Which acts and omissions shall be considered as misconduct under Bangladesh Labour Act, 2006?
৩. (b) Discuss the procedure of punishment regarding misconduct stated in Labour Law.]
৪. সম্পূর্ণ অক্ষমতা ও আংশিক অক্ষমতার মধ্যে পার্থক্য আলোচনা কর। কী কী পরিস্থিতিতে একজন কর্মচারী নিয়োগকর্তার নিকট থেকে ক্ষতিপূরণ দাবি করতে পারে? “চাকরি হতে উদ্ভূত” এবং চাকরি চলাকালীন দুর্ঘটনা” বলতে শ্রম আইন অনুযায়ী কী বুঝ?
[What are the differences between fatal disablement and partial disablement? What circumstances can any workmen claim compensation from the employer? What do you mean by the terms "accident arising out of" and "in the course of employment" under the Labour Laws?]
৫. (ক) 'লে-অফ' কী? 'লে-অফ'কৃত শ্রমিকদের কী কী ক্ষতিপূরণ পাবার অধিকার রয়েছে? কখন তারা সেই ক্ষতিপূরণ পেতে পারে না?
(খ) অংশগ্রহণকারী কমিটি কী? এর কার্যাবলি বর্ণনা করুন।
৫. (a) What is Lay-off? What are the rights of Laid-off workers for compensation? When they are not entitled for compensation?
(b) What is participation committee? Describe the functions of the participation committee?]
৬. (ক) মালিক ও শ্রমিকের ট্রেড ইউনিয়ন বলতে কী বুঝ? একটি ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের জন্য কি দরখাস্ত করা প্রয়োজন?
(খ) একটি ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন পদ্ধতি বিস্তারিত আলোচনা করুন। অরেজিস্ট্রিকৃত ট্রেড ইউনিয়নের কর্মকান্ডের জন্য কী দণ্ডের বিধান রয়েছে?
৬. (a) What do you mean by Trade Union of workers and employers? Is application necessary for registration of a Trade Union?
(b) Describe the whole process of registration of a Trade Union. What is the provision of punishment for unregistered Trade Union?]
৭. (ক) শ্রম আপীল ট্রাইব্যুনাল বলতে কী বুঝ ?
(খ) বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম আপীল ট্রাইব্যুনালের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
(গ) আরবিট্রেশন কাউন্সিল, শ্রম আদালত কিংবা শ্রম আপীল ট্রাইব্যুনালের সিদ্ধান্ত বা রোয়েদাদ কাদের উপর বাধ্যতামূলক?
7 (a) What is Labour Appellate Tribunal ?
(b) Describe the constitution, powers and functions of Labour Appellate Tribunal under the Bangladesh Labour Act, 2006.
(c) On whom the settlements or awards of Arbitration Council, Labour Court or Labour Appellate Tribunal is binding?]
৮। নিচের যে কোনো চারটি বিষয়ের উপর সংক্ষিপ্ত টীকা লেখ
(ক) কর্মচ্যুতি ও বরখাস্ত
(খ) বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্প প্রতিষ্ঠান
(গ) মধ্যস্থতা ও সালিশ
(ঘ) শ্রম পরিচালক ও প্রত্যয়নকারী চিকিৎসক
(ঙ) কারখানা ও মৌসুমী কারখানা
(চ) অংশগ্রহণকারী কমিটি ও ঢিমেতালের কাজ।
[Write short notes on any four of the following:
(a) Discharge and Dismiss
(b) Commercial Enterprise and Industrial Enterprise
(c) Mediation and Arbitration
(d) Labour Director and Certifying Surgeon
(e) Factory and Seasonal Factory
Participation Committee and Go Slow.]