এ-দেশটার মতাে এমন গান পাগলা দেশ আর কোথাও নেই। ইকুল যেতে যেতে সারা পথ হিজিবিজি কথার ফাঁকে ফাঁকে, এ-গলা সে-গলায় সুর মােটায় মিহিতে মিলিয়ে মিশিয়ে বিচিত্র সুরের রেশ ; স্নান-ঘরে ছােট বােনের গলা যখন রিনরিন করে, সারা বাড়িতে ঢেউ তুলে উপর থেকে বড় বােন গুনগুন করতে করতে নেমে আসে নিচে। পাশের বাড়িতে তখন কেউ প্রাণপণে চিৎকার করে রেকর্ডের সঙ্গে গলা মিলিয়ে। কি সুন্দর সকাল হয় এদেশে! মাটিতে তখনাে আবছা আধার বাড়ির দরােয়ান, ঠাকুর-চাকর ‘ভজ গােবিন্দ নাম' গাইতে গাইতে গঙ্গাস্নানে যায় বাড়ির পাশ দিয়ে দলে দলে বিভক্ত হয়ে। সমস্ত বাড়ির ঘুম তারপর ভাঙে। আবার তারা গান থেকে ফিরে আসে রাম-সীতার নাম গাইতে গাইতে। আশ্চর্য আলােয় ভরা এমন ভাের আর কোথাও হয় না। টহলদার গান গাইতে রা
রাই জাগো, রাই জাগোআর কত নিদো যাবে গাে ধনী
কালাে মানিকের কোলে -'দুপুরে ভিক্ষে চায় যে তােক সেও খালি গলায় দরজায় দাঁড়ায় না। ভিক্ষে দিয়েও রেহাই নেই, তার গানটিও শানতে হবে। এ যেন আবদার। আমাদের দেশেই এ আবদার চলে। জীবনে তার দুঃখ আছে; কিন্তু জীবন তারও বড়। জীবন শধ শহরে নয়, গায়েও। খাল-বিল-নদী ঘেরা গাঁয়ে। এলােমেলাে পথে হঠাৎ সাঁকো। সাঁকো মচমচ করে কোমরে ভারি ভারি মাটি-পিতলের কলসী নিয়ে সকাল-সাঁঝে মেয়েরা গনগন করে। অনেক ভােমরার মতাে শােনায় দুর থেকে, মাঝে মাঝে সর, গলায় হাসি আবার গনগন। হয়তাে অনেক পুরােনাে গায়ের কবির রচনা পুরােনাে
Edition দ্বিতীয় সংস্করণ
Published On 06/01/2001
Author কমল মজুমদার