Books
About
Contact
0
Home
About Page
Books..
Contact
close
Book Details
Home
/
কায়রোর রহস্য
পিরামিড । প্রায় চার হাজার বছর আগে মিশরের ফারাওরা এই পিরামিড তৈরি করেছিলেন। মিশরের সম্রাটদের তখন বলা হতো ফারাও । ফারাওরা রাজ- পরিবারের কেউ মারা গেলে কবর দিতেন না। মমি করে মৃতদেহ সংরক্ষণ করতেন। এক-একটা পিরামিডের ভেতর মমিদের রাখতো । পাথর দিয়ে তৈরি ত্রিভুজ পর্বত পিরামিড। এই পিরামিডগুলির এক-একটি সাতশো পঞ্চান্ন থেকে সাতশো ছাপান্ন ফিটের মতো ব্যাস আর চারশো একাশি ফিট উঁচু। পৃথিবীর সবচেয়ে বড়ো গীর্জা সেন্টপিটার চার্চ পর্যন্ত এর মধ্যে ঢুকে যেতে পারে। সুজিত এই পিরামিডের কাছে এসে দাঁড়ালো। এতোদিন সে শুধু পিরামিডের ছবিই দেখেছে। এবার সেই পিরামিডের সামনা- সামনি এসে দাঁড়ালো সে। পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। এই অদ্ভূত পিরামিড । চার হাজার বছর ধরে নিশ্চল পর্বতের মতো দাঁড়িয়ে আছে ৷ অনেকগুলি পিরামিড পর পর। তার পাশে পাশে ফিঙ্কসের প্রতিমূর্তি, বালুকাময় প্রান্তর । মরুভূমির ইশারা। খণ্ড খণ্ড হোসেন সুঞ্জিতকে একটি পিরামিডের সামনে নিয়ে এলো। বললো, এই যে দেখছে৷ পিরামিড, এটির বয়স তিন হাজার বছর । চূণা পাথর একসঙ্গে করে এই বিরাট পর্বত তৈরি হয়েছে । লক্ষ পাথর সাজিয়ে তৈরি। আর এক একটা পাথরের ওজন কতো জানো, প্রায় পনেরো টন করে ৷ প্ৰায় দু’ পিরামিড সব সময়ই নদীর কাছাকাছি হবে। কারণ নদীতে নৌকো বোঝাই করে এই সব পাথর নিয়ে আসা হতো । হোসেন সুজিতকে বললো, নামো। তাড়াতাড়ি চলো তোমাকে পিরামিড দেখিয়ে নিয়ে আসি । নয়তো বন্ধ হয়ে যাবে । বেশ পিরামিডের এক পাশ দিয়ে সিঁড়ির মতো খাঁজ কাটা ৷ কষ্ট করেই উঠতে হলো। কিছু দূর ওঠার পর ওরা এসে পৌঁছালো এক গুহার মুখে। হোসেন বললো, এবার হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে হবে । হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে দেখা গেলো, সিঁড়ি চলে গেছে পিরামিডের মাথার দিকে। আরও অনেক ট্যুরিষ্ট চলেছে ওপরের দিকে। সুজিতও চলতে লাগলো ৷
কায়রোর রহস্য
Edition
নির্মল বুক এজেন্সী
Published On
25/11/2025
Author
পার্থ চট্রোপাধ্যায়
USD 1.00
Download
DOWNLOAD TO CLICK HERE
close
×
Simple Fabric Bags
4 customer reviews
$17.20
$45.00
Designed for simplicity and made from high quality materials. Its sleek geometry and material combinations creates a modern look.
Select color
Red
Gold
Orange
Orange
Select size
L
M
S
XL
XXL
Share this product
Add to cart