পাইথন বিভিন্ন ডেটা ভিজ্যুয়ালাইজেশন তৈরি করতে পারে, যেমন লাইন এবং বার গ্রাফ, পাই চার্ট, হিস্টোগ্রাম এবং 3D প্লট। পাইথনে অনেক লাইব্রেরি রয়েছে যা কোডারদের ডেটা বিশ্লেষণ এবং মেশিন লার্নিংয়ের জন্য প্রোগ্রামগুলি আরও দ্রুত এবং দক্ষতার সাথে লিখতে সক্ষম করে, যেমন টেনসরফ্লো এবং কেরাস।
পাইথন (ইংরেজি: Python) একটি বস্তু-সংশ্লিষ্ট (object-oriented) উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। ১৯৯১ সালে গিডো ভান রসম এটি প্রথম প্রকাশ করেন।[২] পাইথন নির্মাণ করার সময় প্রোগ্রামের পঠনযোগ্যতার উপর বেশি গুরুত্ব দেয়া হয়েছে।[৩] এখানে প্রোগ্রামারের পরিশ্রমকে কম্পিউটারের চেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। পাইথনের কোর সিনট্যাক্স ও সেমান্টিক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ। পাইথন প্রোগ্রামারদের সমাজ থেকে পাইথন দর্শন এর সূচনা হয়েছে।
পাইথন একটি বহু-প্যারাডাইম প্রোগ্রামিং ভাষা (ফাংশন-ভিত্তিক, বস্তু-সংশ্লিষ্ট ও নির্দেশমূলক) এবং এটি একটি পুরোপুরি চলমান প্রোগ্রামিং ভাষা যার স্বনিয়ন্ত্রিত মেমরি ব্যবস্থাপনা রয়েছে। এদিক থেকে এটি পার্ল, রুবি প্রভৃতি প্রোগ্রামিং ভাষার মত।
পাইথন ভাষার মুক্ত, কমিউনিটি-ভিত্তিক উন্নয়ন মডেল রয়েছে, যার দায়িত্বে আছে পাইথন সফটওয়্যার ফাউন্ডেশন নামের একটি অলাভজনক প্রতিষ্ঠান। এই ভাষাটির বিভিন্ন অংশের বিধিবদ্ধ বৈশিষ্ট্য ও আদর্শ থাকলেও পুরো ভাষাটিকে এখনো সম্পূর্ণ বিধিবদ্ধ করা হয়নি। তবে কার্যত সিপাইথন ভাষাটির আদর্শ বাস্তবায়িত রূপ।
Edition sssssssssssssss
Published On 01/04/2025
Author sssssssssssss