মাইক্রোসফট অফিস (Microsoft Office) হচ্ছে অফিস ব্যবস্থাপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি সফটওয়্যার। কয়েকটি ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সমন্বয়ে গঠিত প্যাকেজটিতে রয়েছে- Word, Excel, PowerPoint, Outlook, এবং OneNote। এটি মাইক্রোসফট উইন্ডোজ (Microsoft Windows) অপারেটিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হয়।যেকোনো ডকুমেন্টস তৈরি বা সম্পাদনা, তথ্য সংগ্রহ, বাণিজ্যিক হিসাব-নিকাশসহ বিভিন্ন প্রয়োজনে মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ব্যবহৃত হয়। দীর্ঘ সময়ের কাজকে স্বল্প সময়ে সম্পূর্ণ করতে এই প্রোগ্রামটিতে রয়েছে অসাধারণ সব কৌশল। আপনার সময় ও শ্রমের কম ব্যবহার করে, আপনাকে দেবে একটি সন্তোষজনক ফলাফল। বর্তমানে, কর্পোরেট জবগুলোর প্রথম রিকোয়ার্মেন্টস এর শুরুতেই থাকে মাইক্রোসফট অফিস প্রোগ্রামে দক্ষতা। তাই ব্যবসা বা চাকরি যেকোনো ক্ষেত্রের জন্য এর দক্ষতা অর্জনের বিকল্প নেই।মাইক্রোসফট অফিস এর আউটলাইনগুলোর কাজ দেখে নেওয়া যাক- ✔️ মাইক্রোসফট ওয়ার্ড:কম্পোজ টাইপিং এর জন্য মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে- অ্যাসাইননেন্ট রাইটি, লেটার রাইটিং, টেবিল এন্ড টেম্পলেট ক্রিয়েশন ইত্যাদি। MS Word ক্লাসে আপনাকে সঠিক ও কার্যকর নিয়মে টাইপিং এর সকল কৌশল শেখানো হবে। ✔️ মাইক্রোসফট এক্সেল:মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট । তথ্য সাজানো ও হিসাব নিকাশের জন্য MS Excel ব্যবহৃত হয়। এই ক্লাসে আপনি ডাটা ইনপুট ও ক্যালকুলেশন এর সকল ফর্মুলা সম্পর্কে জানবেন।✔️ মাইক্রোসফট পাওয়ার-পয়েন্ট:কোন তথ্যসমূহ বা তথ্যচিত্রকে উপস্থাপন যোগ্য করে তোলার জন্য MS PowerPoint ব্যবহৃত হয়। তথ্য বা কনটেন্টগুলোর টেক্সট ও ইমেজকে অ্যানিমেট করা যায়। যা স্লাইড শো এর মাধ্যমে প্রকাশ করা যায়। এই টপিকের ক্লাসে শিখবেন পরিপূর্ণ একটি প্রেজেন্টেশন তেরির প্রক্রিয়া।
Edition ssssssssssssssssss
Published On 17/04/2025
Author ssssssssssssss