বন্ধুটি ব্যখ্যা করে বলে, “ওহে খালিদ, তােমার বােঝা উচিত যখন আল্লাহর রসূল তােমাকে আল্লাহর তরবারি' বলে আখ্যায়িত করেছিলেন, তিনি নিশ্চয় আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যেন তুমি যুদ্ধক্ষেত্রে নিহত না হও। একজন অবিশ্বাসীর। হাতে তােমার প্রাণ যাওয়ার অর্থ দাঁড়াতাে, আল্লাহর তরবারি আল্লাহর শক্র দ্বারা | দ্বিখণ্ডিত হয়েছে। তা কখনও হতে পারে না” | খালিদ (রা) চুপ হয়ে যান এবং কিছুক্ষণ পরে বন্ধুটি চলে যায়। খালিদ (রা) বুঝতে পারে যে, বন্ধুটির কথায় যুক্তি আছে, কিন্তু তাঁর অন্তর কিছুতেই প্রশান্ত হয় না। আহা! কেন যে তিনি আল্লাহর পথে যুদ্ধ করতে করতে শাহাদৎ বরণ করতে | পারলেন না। | ইনতিকালের সময় যুদ্ধের অস্ত্র ও বর্ম ব্যতীত খালিদের আর কোনাে সম্পদ ছিল না। আর ছিল একটি ঘােড়া ও বিশ্বস্ত দাস হাসাম। জীবনের শেষ দিনে তিনি বিছানায় একা শুয়ে আছেন এবং পাশে বসে আছে দুঃখভারাক্রান্ত হাসম। চোখের সামনে হতে ক্রমান্বয়ে পৃথিবীর আলাে নিভে যেতে থাকলে খালিদ (রা) যন্ত্রণাক্লিষ্ট চিত্তে একটি বাক্যের মাধ্যমে তাঁর সমস্ত অনুভূতিকে প্রকাশ করেন, “আমি, এমনকিএকটি উটের মতাে মৃত্যু বরণ করছি, আমি বিছানার মধ্যে লজ্জাজনকভাবে প্রাণ | ত্যাগ করছি। কাপুরুষের চোখও ঘুমের মধ্যে বন্ধ হয় না।”৪৪৮ | এভাবেই আল-ওয়ালিদের পুত্র আল্লাহর তরবারির জীবনের অবসান হয়। আল্লাহ তাঁর প্রতি শান্তি বর্ষণ করুন। আমীন!খালিদ (রা)-এর ইনতিকালের সংবাদ মদীনায় ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। | মহিলারা রাস্তায় নেমে পড়ে। সামনে থাকে বনি মাখযুমের মেয়েরা। তারা বিলাপ করতে থাকে। উমর (রা)ও এই দুঃখজনক সংবাদটি পেয়ে যান এবং পর পরই | মহিলাদের বিলাপও শুনতে পান। তিনি ক্ষুব্ধ হয়ে উঠেন। খেলাফতের প্রথম দিনেই তিনি কারাে মৃত্যুতে মহিলাদের বিলাপ নিষিদ্ধ করে নির্দেশ জারি করেছিলেন। উমরের নির্দেশের পিছনে যুক্তিও ছিল। যে ব্যক্তিটি ইনতিকালের মধ্য দিয়ে বেহেশতে | আল্লাহর সান্নিধ্যে যাচ্ছে তার জন্য কেন বিলাপ করা হবে? আল্লাহ তাে বিশ্বাসীদের। জন্য পরকালে অনন্ত সুখের সুসংবাদ দান করেছেন। উমর (রা) কখনাে কখনাে চাবুক ব্যবহার করে হলেও তাঁর নির্দেশ বলবৎ করেছেন।ই | উমর (রা) মহিলাদের বিলাপের শব্দ শুনতে পেয়ে ঘরের মেঝে হতে উঠে দাড়ান | এবং চাবুকটি সাথে নিয়ে দরজার দিকে পা বাড়ান। কেউ তাঁর নির্দেশ অমান্য করবে।তা তিনি সহ্য করবেন না। বিলাপ এখনই বন্ধ করতে হবে। তিনি দরজার কাছে গিয়ে থেমে যান। তিনি কিছুক্ষণের জন্য দাঁড়ান এবং চিন্তামগ্ন হয়ে পড়েন। হাজার
Edition প্রথম প্রকাশ
Published On 28/01/2004
Author মেজর জেনারেল এ আই আকরাম